> NATIONAL
Show More
খবর লোড হচ্ছে...
> NATIONAL
Show More
লোডিং...

হ্যাটট্রিক ডাক খাওয়া অভিষেকের সমালোচনা করে যা বললেন আমির

রোজ সময়
0

রীতিমতো উড়ছিলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। তার আগ্রাসী ব্যাটিং দলকে ঝোড়ো শুরু এবং প্রতিপক্ষের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক ডাক খেয়েছেন তিনি।

আসরের প্রথম ম্যাচে ‍যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে ভারত, সেদিন প্রথম বলেই আউট হন অভিষেক। মাঝে অসুস্থতার কারণে এক ম্যাচ মিস দিয়ে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে ফিরলেও তার রানের খাতা খোলা হয়নি।

টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার নজির অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও তিনটি রয়েছে। তারা হচ্ছেন– ভারতীয় পেসার আশিষ নেহরা (২০১০-১৬), ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার (২০০৯), উগান্ডার রজার মুকাসা (২০২৪)। এই তালিকায় সর্বশেষ নামটি অভিষেক শর্মার। অর্থাৎ, এখন পর্যন্ত চারজন ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা সর্বোচ্চ ৩ ম্যাচে ডাক পেয়েছেন। 

আরও একটি বিব্রতকর রেকর্ডে নাম তুলেছেন অভিষেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক পঞ্জিকাবর্ষে ওপেনার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার শূন্য রানে আউট হয়েছেন ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমির মনে করেন, এটাই অভিষেকের আসল পারফরম্যান্স।

তিনি বলেন, 'অভিষেক চায় প্রতিটা বল ব্যাটের নাগালে আসুক, যেন মারতে পারে। কিন্তু বড় মঞ্চে বা ওয়ানডেতে চাপের ক্রিকেটে প্রতিটা বল মারা যায় না। সালমান আলী আগা আর আরিয়ান দত্ত তাকে একইভাবে আউট করেছে। আন্তর্জাতিক ক্রিকেট তোমার আসল চেহারা বের করে দেয়।'


Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

Made with Love by

Pixy Newspaper 11 Template is Designed Theme for Giving Enhanced look Various Features are availabl…
To Top