> NATIONAL
Show More
খবর লোড হচ্ছে...
> NATIONAL
Show More
লোডিং...

‘এক্সপ্রেসওয়েতে অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না’

রোজ সময়
0

 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়েছে নগরবাসীর সময় বাঁচাতে। এখানে কোনো ধরনের অব্যবস্থাপনা বা দীর্ঘ যানজট মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সেতু সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক্সপ্রেসওয়ে ও টোল প্লাজা পরির্দশনের সময় তিনি এ কথা বলেন।

সচিব বলেন, প্রধানমন্ত্রী জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে অত্যন্ত আন্তরিক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়েছে নগরবাসীর সময় বাঁচাতে। এখানে কোনো ধরনের অব্যবস্থাপনা বা দীর্ঘ যানজট মেনে নেওয়া হবে না। আমরা সেবার মান উন্নয়নে নিয়মিত তদারকি অব্যাহত রাখব।

সেতু সচিব আরও বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নগরবাসীর জন্য একটি আস্থার নাম। এক্সপ্রেসওয়েতে টোল দিতে গিয়ে যদি দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, তবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন বুথগুলোর কার্যকারিতা বাড়ানো ও টেকনিক্যাল ত্রুটি দ্রুত মেরামত এবং যানজটের চাপ বেশি থাকলে টোল বুথগুলোতে অতিরিক্ত লোকবল নিয়োগ করে দ্রুত ম্যানুয়াল টোল আদায়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব জনাব আলতাফ হোসেন সেখ, পরিচালক (ওএন্ডএম) ও প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস, প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার, অতিরিক্ত পরিচালক (পিঅ্যান্ডডি) মো. ওয়ালীউল হাসান প্রমুখ।

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

Made with Love by

Pixy Newspaper 11 Template is Designed Theme for Giving Enhanced look Various Features are availabl…
To Top